পেট সিটি স্ক্যান বা পজিট্রন এমিশন টমোগ্রাফি কম্পিউটেড টমোগ্রাফি (PET-CT) স্ক্যান শরীরের বিভিন্ন কোষের কার্যকলাপ ও গঠন বিশ্লেষণ করতে ব্যবহৃত হয়। এটি মূলত ক্যানসার, হৃদরোগ শনাক্ত এবং নিউরোলজিক্যাল রোগ নির্ণয়ে গুরত্বপূর্ণ সাহায্য করে।

পেট সিটি স্ক্যান কি?
সহজ কথায় ক্যান্সার, হৃদরোগ এবং নিউরোলজিক্যাল রোগ নির্ণয়ে PET-CT Scan টেস্ট এক যুগান্তকারী উদ্ভাবন।
এই টেস্টে একটি রেডিও একটিভ ট্রেসার (F-18 FDG) ব্যবহৃত হয়। যা টেস্টের প্রায় ১ ঘন্টা আগে রোগীর শরীরে ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করানো হয়। F-18 FDG বা ট্রেসার একটি নিউক্লিয়ার আইসোটোপ যার হাফ লাইফ ১০৯.৭ মিনিট।
F-18 FDG শরীরে প্রবেশ করে, যে অংশে ক্যান্স্যার কোষ রয়েছে সে অংশে ক্যান্সার কোষের সাথে বাইন্ড করতে থাকে।
এখানে জেনে রাখা ভাল, ক্যান্সার কোষ গুলো তাদের গ্রোথের জন্য অতিরিক্ত গ্লুকোজ ব্যবহার করে। এবং এই সুযোগ কাজে লাগিয়ে Fluorodeoxyglucose (18F) শরীরে ইনজেক্ট করে ক্যান্স্যার কোষ গুলোকে এই FDG (F18) নিতে বাধ্য করা হয়।
যে অংশে ক্যান্স্যার কোষ রয়েছে সে অংশে FDG-F18 বাইন্ড করে এবং F18 এর বিশেষ লাইট ইমিট করার ক্ষমতা থাকায় CT-Scan মেশিন তা ক্যাপচার করে ইমেজের মাধ্যমে রোগ সম্পর্কে বিশদ ধারণা দেয়!
PET CT Scan করতে কত সময় লাগে?
PET CT Scan করতে প্রায় ৪-৫ ঘন্টা সময় লেগে যেতে পারে।
এই টেস্টের আগে রোগীর হাতে একটি ক্যানুলা স্থাপন করা হয়। এরপর, FDG-F18 ক্যানুলার মাধ্যমে শরীরে ইনজেক্ট করা হয়।
পেট স্ক্যানের আগে শরীরে FDG এর কার্যকারিতার জন্য আনুমানকি এক ঘন্টা সময় অপেক্ষা করতে হয়। স্ক্যানের জন্য রোগীর ২০-৩০ মিনিট মেশিনের শুয়ে থাকতে হয়।
সঠিক খরচের ধারণা পেতে এবং বিস্তারিত জানতে কল করুন
পেট সিটি স্ক্যান কেন করা হয়?/PET-CT কেন প্রয়োজন?
ক্যানসার নির্ণয় ও পর্যবেক্ষণ এবং বিশেষ ক্ষেত্রে ক্যানসার চিকিৎসার অগ্রগতি মূল্যায়ন করতে ব্যবহৃত হয়। এছাড়া হৃদরোগ ও নিউরোলজিক্যাল সমস্যার মূল্যায়ন সহ অজানা উৎসের সংক্রমণ ও প্রদাহ চিহ্নিতকরণে গুরত্বপূর্ণ কার্যকর ভূমিকা পালন করে।
শরীরের বিভিন্ন কোষের কার্যকলাপ ও গঠন বিশ্লেষণ করতে ব্যবহৃত হয়। এটি মূলত ক্যানসার, হৃদরোগ শনাক্ত এবং নিউরোলজিক্যাল রোগ নির্ণয়ে গুরত্বপূর্ণ সাহায্য করে।
ক্যান্সার নির্ণয়ের জন্য PET-CT
শরীরের ঠিকি কোন কোন জায়গায় ক্যান্সার কোষ গুলো অবস্থান করছে, এর বিস্তার, কেমোথেরাপি, রেডিওথেরাপির কার্যকারিতা দেখা সহ ক্যান্সারের পুনরাবৃত্তি পরীক্ষা করার জন্য করা হয়।
এ পরিক্ষার মাধ্যমে ক্যান্সার কোষগুলিকে সাধারণ কোষের তুলনায় আরও উজ্জ্বলভাবে দেখা যায় এবং রোগ সম্পর্কে বিশদ ধারণা লাভ করা যায়।
ক্যান্সার নির্ণয় এবং স্টেজিং এর জন্য PET স্ক্যান বর্তমান সময়ে একটি বহুল ব্যবহৃত পদ্ধতি।
PET CT সিটি স্ক্যান রিপোর্ট পেতে কত সময় লাগে
রোগীর পূর্বের সমস্ত রিপোর্টের ভিত্তিতে পিইটি টেস্টের রিপোর্ট বিশেষ মূল্যায়ন করতে একজন রেডিওলজিস্ট ও একজন নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞের সাধারণত ৪৮-৭২ ঘন্টা সময় লেগে থাকে।
বাংলাদেশের সরকারী-বেসরকারী হাসপাতাল গুলোতে ৭ দিন পর্যন্ত সময় লাগতে পারে। তবে সেন্টার ভেদে সময় আরও কম বা বেশী লাগতে পারে।
বাংলাদেশের কোথায় করে পেট সিটি স্ক্যান টেস্ট?
বর্তমানে বাংলাদেশে সরকারি পর্যায়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে PET-CT পরিক্ষা টি হয়ে থাকে।
এছাড়া পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান (সাভার) এ প্রতি সোম ও বুধবার পিইটি পরিক্ষা করা হয়।
বে-সরকারি ভাবে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ইউনাইটেড হাসপাতাল, এভারকেয়ার হাসপাতাল, মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লিঃ ও ল্যাবএইড ক্যান্সার হাসপাতালে নিয়মিত ভাবে পেট সিটি টেস্ট করা হয়।
- গর্ভবতী অবস্থায় এই পরীক্ষা করা নিষেধ। মহিলা রোগীদের মাসিক এক মাস অথবা বেশীদিন বন্ধ থাকলে তা ডাক্তারকে অবশ্যই জানান।
| পেট-সিটি (PET-CT) পরীক্ষার আগে করণীয়? |
পেট সিটি স্ক্যান খরচ কত বাংলাদেশে/PET CT Scan খরচ কত?
সরকারী ভাবে PET Scan খরচ:
- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল: ২৫,০০০ টাকা
- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ): ২৫,০০০ টাকা
- শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ: ২৫,০০০ টাকা
- পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান (সাভার): ২৫,০০০ টাকা
বেসরকারী ভাবে PET Scan খরচ:
- সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ): ৪০,০০০ টাকা
- ইউনাইটেড হাসপাতাল: ৬৫,০০০ টাকা
- এভারকেয়ার হাসপাতাল: ৬৫,০০০ টাকা
- মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লি.: ৬০,০০০ টাকা
- ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার: ৫০,০০০ টাকা
- ইবনে সিনা ক্যান্সার ডায়াগনোস্টিক সেন্টার: ৪০,০০০ টাকা
সরকারি ভাবে পেট সিটি টেস্টের খরচ কত?
সরকারি ভাবে পেট টেস্টের খরচ ১৫ হাজার টাকা থেকে শুরু করে ৪০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।

| PET CT Price in Bangladesh |
PET-CT টেস্ট কত প্রকার?
| টেস্টের নাম | সরকার নির্ধারিত মূল্য |
| 18F-FDG whole body PET-CT scan | 25,000 TK |
| 18F-FDG Abdomen PET-CT scan | 20,000 TK |
| 18F-FDG Chest PET-CT scan | 20,000 TK |
| 18F-FDG Cardiac PET-CT scan | 20,000 TK |
| 18F NaF whole body bone PET-CT scan | 15,000 TK |
| 18F FLT whole body PET-CT scan | 25,000 TK |
| 18F-NH, PET-CT scan for Cardiac | 30,000 TK |
| 11C Acetate PET-CT scan | 40,000 TK |
| 11C Methionine PET-CT scan | 40,000 TK |
| 11C Choline PET-CT scan | 40,000 TK |
| 11O Water study PET-CT scan | 40,000 TK |
কোথায় করে পেট সিটি স্ক্যান পরিক্ষা?
| নাম | ঠিকানা |
| ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল | সেক্রেটারী রোড, ঢাকা- ১০০০, বাংলাদেশ |
| বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় | শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ |
| শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল | শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭, বাংলাদেশ |
| পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান | গণকবাড়ি, সাভার, ঢাকা – ১৩৪৯ |
| সম্মিলিত সামরিক হাসপাতাল | ১২ মিরপুর সড়ক, ঢাকা সেনানিবাস, ঢাকা |
| ইউনাইটেড হাসপাতাল | প্লট ১৫, রোড নং ৭১, ঢাকা ১২১২ |
| এভারকেয়ার হাসপাতাল | প্লট ৮১, ব্লক-ই, বসুন্ধরা রোড, ঢাকা ১২২৯ |
| মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লি. | বাড়ি ১৬, রোড ২, ধানমন্ডি, ঢাকা-১২০৫ |
| ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার | ২৬ গ্রিন রোড, ধানমন্ডি, ঢাকা ১২০৫ |
| ইবনে সিনা ক্যান্সার ডায়াগনস্টিক সেন্টার | বাড়ি ৪৭ সাতমসজিদ রোড, ঢাকা ১২০৫ |
| লিখেছেন- |
| মো: মুনিরুল সালেহীন |


